মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী
আজ ২৬ জানুয়ারি ২০২৫ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে, সকাল ১০ টায় এবং এতে সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
এই সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রস্তাবনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনেন, পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে অবসরগ্রহণকারী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করা হয়। কনস্টেবল জনাব মো: আব্দুল করিম ও জনাব মো: তসলিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের দীর্ঘ কর্মজীবনের জন্য গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM