মোঃ জাহিদুর রহিম মোল্লা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্ণীতি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণ দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার সকালে ঘন্টাব্যাপী বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন, আব্দুর রব মোল্যা চাঁদু, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, পার্থ বিশ^াস সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন শিক্ষার্থীদের ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া, শিক্ষার্থীর ড্রেস খুলে গায়ে কাদা জড়িয়ে ছবি তোলা, রাতে বাড়ীতে যাওয়া, রাতে স্ত্রী সহ বিদ্যালয়ে অবস্থান করা, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্বসাৎ সহ নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দ্রুত অপসারণ দাবী করছি। অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে পছন্দ না হলে আগে বললে এখান থেকে চলে যেতাম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM