জানুয়ারী ২৬, ২০২৫, ২:৫৫ এ.এম
লোহাটেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলার লোহাটেক উচ্চ বিদ্যালয়ে ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ ইং সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার সকালে ক্রীড়া প্রতিযোগিতায় সদরপুর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার (এমডি) মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, চরবিষ্ণুপুর ইউ পি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন লোহারটেক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম মোস্তফা খান।
শিক্ষার্থীদের আবদারে প্রধান অতিথি বিদ্যালয়টির টিনের চালা সংস্কার ও ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি।
এ বছর স্কুলের ক্রীড়া প্রতিযোগীতায় ১৪ পর্বে মোট ২৯টি ইভেন্ট নিয়ে ছাত্রছাত্রীর মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM