রাজশাহী ব্যুরো ঃ আজ তেলকুপি বিওপি ক্যাম্পের উদ্যোগে সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালান, এবং নারী ও শিশু পাচার রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তেলকুপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে তেলকুপি বিওপির অধীনস্থ তেলকুপি বাজারে নিম্নে বর্ণিত বিষয়োক্ত গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কোন প্রকার শূন্য লাইনের কাছাকাছি গবাদিপশু না চরানো ও অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করা এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ, বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে কোন প্রকার গুজবে কান না দিয়ে চোখ কান খোলা রেখে চলাচল করা এবং মাদক দ্রবের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় কমান্ডার দেলোয়ার বলেন, কোন অপরিচিত লোক বা সন্দেহভাজন লোক এলাকায় গমন করিলে আমাদেরকে সংবাদ দিয়ে সহয়তা করবেন। সীমান্ত আইন শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মোহাঃ কাসেদ আলী, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোঃ মুনিরুল ইসলাম (লাঠি), ০৮ নং ওয়ার্ড সদস্য; শাহবাজপুর ইউপি, পল্লী চিকিৎসক সেলিম রেজা; সেক্রেটারি, তেলকুপি বাজার কমিটিসহ অত্র এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সীমান্তবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM