কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ দক্ষিণ খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে খাঁন সাহেব কোমরউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
নতুন এ্যাডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম আবু জাফর শিক্ষক প্রতিনিধি হিসেবে এবং জিএম ইয়াকুব আলী অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামানের সাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটি অনুমোদিত হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সদস্য সচিব উৎপল কুমার সানা কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আবুল কালাম আজাদ সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢেউ বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এ কমিটি নিরলসভাবে কাজ করবে বলে অভিভাবকরাও আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM