জানুয়ারী ২৫, ২০২৫, ১:৩৪ পি.এম
ঘন কুয়াশায় টানা ৪ দিন ভোগান্তি -দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ, পৌনে ৪ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ প্রতিনিধি ঃ ঘন কুয়াশার কারণে ৩ ঘন্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। টানা ৪ দিন ঘন কুয়াশায় ফেরি বন্ধ।
শনিবার (২৫জানুয়ারি) সকাল ৭ টা হতে কুয়াশার ঘনত্ব কমে এলে দৌলতদিয়া প্রান্ত হতে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে শনিবার মধ্য রাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর রাত ৩টা ২০ মিনিট হতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ড ও শীতে দুর্ভোগ পোহাতে হয়। ঘাট এলাকায় আটকে পড়ে শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার সকাল ৭টা হতে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে। আটকে থাকা যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পারাপার করা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM