জানুয়ারী ২৪, ২০২৫, ১০:২৮ এ.এম
টানা ৩ দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল সাময়িক বন্ধ

গোয়ালন্দ প্রতিনিধি ঃ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানিকগঞ্জ-রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে গত দুদিনেরন্যায় আজও সাময়িক ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ১ টায় কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসলে রাত দেড়টার সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
এব্যাপারে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, শুক্রবার রাত দেড়টায় কুয়াশা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া প্রান্তে কুয়াশার কারণে ৩ টি ঘাটে ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল আরাম্ভ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM