জানুয়ারী ২৪, ২০২৫, ২:২৪ এ.এম
দৌলতদিয়া রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা আনুমানিক (৬৫) বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ দিকে দৌলতদিয়া রেলস্টেশন প্লাটফর্ম হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় দোকানদাররা জানান, ৫ দিন আগে ট্রেনে করে কে বা কারা তাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে তা জানা সম্ভব হয়নি। তিনি অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। একই স্থানে বসে থাকতেন। স্থানীয় লোকজন জুস বা অন্যান্য খাবার দিলে তিনি তাই খেতেন। ভালোভাবে কথা বলতে পারতেন না। আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট রেল স্টেশনের পয়েন্টস ম্যান (ভারপ্রাপ্ত) আবু রায়হান জানান, লোকটি পাঁচ দিন যাবত পরে আছে। তার নাম, ঠিকানা জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে পারতেন না। ক্ষুধা লাগলে আশপাশের দোকানদাররা খাবার দিতেন। তিনি ঠিকানা বলতে না পারাই আমরা তার কোন ব্যবস্থা করতে পারিনি।
এ ব্যাপারে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আ. রাজ্জাক জানান, লোকটি শারীরিকভাবে অসুস্থ ছিল। সে কথা বলতে পারতো না। সেজন্য তার নাম ঠিকানা পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য আমরা চেষ্টা করছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM