মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিচালিত ক্লাব ডি-এইড এর উদ্যোগে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, "রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরাবরই শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের জন্য বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায়, এই কর্মসূচি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত।"
অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ বলেন, "শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান এবং শীতবস্ত্র গ্রহণকারী পরিবারের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, স্থানীয় প্রতিনিধি মো. জয়নাল আবেদীন ও পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেফাউর রহমান।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন এবং
মানবিক সহায়তার ক্ষেত্রে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM