নওগাঁয় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য পুলিশের হাতে গ্রেফতার,,
নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁর বদলগাছী থানা পুলিশ । আজ গতকাল (২২ জানুয়ারী) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান বলেন, গত ৩ রায় জানুয়ারি রাত ৮ টায় দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭/৮ জন পুলিশ পরিচয়ে জেলার ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭,১৮০ টাকা এবং ১০০ সিসি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় নুর ইসলাম বদলগাছী থানায় একটি মামলা রুজু করিলে, পুলিশ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ সিসি মোটরসাইকেল ১ টি, একটি ভপ্লাস্টিকের পিস্তল, স্মার্ট ফোন ২ টি, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকি সহ পুলিশ পরিচয় ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান জানান মামলার পর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM