জানুয়ারী ২২, ২০২৫, ১২:৫৭ পি.এম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু।। দৈনিক নয়া কণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৬ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি ঃ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানিকগঞ্জ-রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বুধবার (২২ জানুয়ারি) রাত ৩ টায় ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এবিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আলীম দাইয়ান জানান, রাত আড়াইটার দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল সাড়ে ৯ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, এ নৌরুটে ছোট-বড় ১৭ টি ফেরি যানবাহন পারা পারে চলাচল করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM