জানুয়ারী ২২, ২০২৫, ১:১৯ এ.এম
কেন চলে গেলে? মহসিন আলম মুহিন

কেন চলে গেলে?
মহসিন আলম মুহিন
কেন চলে গেলে এতো সকালে-
বড় মাওলানা হবে, হাফেজ হবে, কত আশা পরিবারে,
হিফয হয়নি শেষ, চলে গেলে অকালে-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন),
কে বা কারা বের করে নিলো প্রাণ তোমার কচি দেহ হতে-
কি দিয়ে, কেমন আঘাত করে পাঠালো তোমায় মৃত্যুর কোলে।।
মা বাবার কোল খালি, খালি বাড়ির উঠোন,
স্মৃতিরা ঘোরাঘুরি করে তুমি বিহনে-অশ্রুভরা নয়ন।।
তোমার খেলার সাথীরা তোমায় হারিয়ে কাঁদে, ভয়ে কাঁপে থরথর-
এ কেমন পৃথিবী, আমাদের কি হবে আগামীতে আশঙ্কায় সবে জড়সড়।।
আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন উঠে আসে এই করুণ শোকের ইতিহাস-
অপরাধী যেন পার পায় না কভু-যাদের হাতে হয়েছে এতো বড় সর্বনাশ।।
তুমি স্বপ্ন যোগে এসে বলে যাও-কে বা কারা কচি প্রাণ হরণকারী,
মাদ্রাসার ব্লাকবোর্ডে লিখে দিয়ে যাও-সাজা পাক সে সকল অত্যাচারী।।
ভাষাহীন! আসে না লেখনী কলমে! ভিঁজে যায় খাতা- পাতা,
অন্তর কেঁদে মরে, যায় না ভুলে থাকা-এমন দুঃখ ব্যথা।।
"আবির"-তুমি ভালো থেকো ওপারে মহান প্রভুর কাছে প্রার্থনা-
শেষে, শোক সহ্য করার শক্তি দান করুন তোমার মাতা-পিতা-স্বজনদেরকে থাকলো এই কামনা।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM