জানুয়ারী ২২, ২০২৫, ১:১৬ এ.এম
মাঘ মাসে গরম – আব্দুস সাত্তার সুমন

মাঘ মাসে গরম
আব্দুস সাত্তার সুমন
মাঘের শীত বাঘের গায়ে
শুনেছিলাম কথা,
শীত নেই গরম পড়ে
শীত চাই যথা।
পাল্টে যাচ্ছে ঋতু ঘর
শীত নেই কেন?
গাছপালা কেটে সাবার
করেছে যে যেন।
পৌষ মাসে বৃষ্টি ঝরে
ছয় ঋতু চাই!
প্রকৃতির পালাবদল
শীত কোথায় পাই?
গত হওয়া দিনগুলো
ভালো ছিল বটে,
মাঘ মাসের ভরা শীতে
গরম পড়ে তটে।
পৌষ, মাঘে শীত হবে
মেলা হবে ঘরে,
ছয় ঋতু চাই মোরা
চাই ভবো তরে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM