
বসে আছি একলা উদাস হ'য়ে
কবে তুমি আসবে উজান ঠেলে
খোলা জানালা দিয়ে দেখবে নীলাকাশ।
বসবে আমার শূণ্য কোল জুড়ে
দু'হাতে রাখবে হাত , না জমুক মৌতাত
কাটবে তোমার ব্যস্ততার ক্ষণিক অবকাশ।
আমার বুকে মাথা রেখে কত শুনেছো কূজন
আমার হাতে হাত রেখে কত সোহাগে থেকেছি দুজন ।
আজ তুমি নেই কাছে-- কত কষ্ট জমে আছে আমার ,
চিৎকার ক'রে বলতে ইচ্ছে করে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি.....
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM