আল্লামা মামুনুল হক ইঙ্গিত দিলেন খেলাফতের বাংলাদেশের
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
২০ জানুয়ারি সোমবার রাত ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ১৮তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন দেশ ভাগ হওয়ার পর বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার ভাগে পড়েনি, বাংলাদেশ পড়েছে ইসলামের ভাগে। এখন যদি কারও ইসলাম ভালো না লাগে, তাহলে চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেত্রী তো চলে গেছে, তোমাদের গোষ্ঠী সব চলে গেছে তোমরাও চলে যাও। বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।
খেলাফত মজলিসের আমির বলেন, ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ ইসলাম ছাড়া অন্য কারও আদর্শ অনুযায়ী চলতে পারে না। সুতরাং ইসলাম অনুযায়ী এ দেশ চলবে। ইসলাম কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে। ইসলাম কায়েম হলে বৌদ্ধ-খ্রিষ্টানের সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM