রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪৫ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১।
রাজশাহী ব্যুরো ঃ গত ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে রাত ০৯:৪০ টায় একজন মাদক কারবারিকে ৪৫ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিল্লুর রহমান পিটার (৩৪)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুলপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:২০ টায় চারঘাট থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মেরামতপুর মন্ডলপাড়া গ্রামস্থ ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM