জানুয়ারী ২০, ২০২৫, ১০:১৯ পি.এম
গোয়ালন্দে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে বিএনপি'র রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সমর্থকরা গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য
সুলতানুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM