আরজত আতরজান স্কুলে নবীনবরন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী আরজত আতরজান স্কুলে ২০২৫সালে যারা নতুন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদেরকে আজ স্কুল থেকে সুন্দর করে বরণ করে নেওয়া হয়েছে॥এছাড়াও ৭ম,অষ্টম ও নবম শ্রেণিতে যারা অন্য স্কুল থেকে এসে ভর্তি হয়েছেন তাদেরকেও আজ স্কুলের পক্ষ থেকে বরণ করে নিয়েছেন ৷অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টা দিকে৷অনুষ্টানের সভাপতি ছিলেন উক্ত স্কুলের সাবেক সফল প্রধান শিক্ষক শেখ শারফুদ্দিন আহমদ,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার,সাবেক সহ সভাপতি ম্যানিজিং কমিটি উক্ত স্কুলের এ এম এম নেয়ামত উল্লাহ,প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুর রউফ খান৷আজ একই দিনে স্কুলের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ৷অনুষ্ঠানটি সকাল ১০থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে যার মধ্যে ছিল নাচ,গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম৷এতে স্কুলের প্রধান শিক্ষককের সার্বিক তত্বাবধানে সকল কাজ সস্পাদন করা হয়৷অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আরঝত আতরজান স্কুলের ধর্মীয় শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক ,গ্রন্থাকার শিক্ষক কামরুজ্জামান৷এছাড়াও স্কুলের অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক আতিকুর রহমান আতিক,মোঃজোনায়েদ হোসেন জুয়েল,মানমুদুল ইসলাম মাসুম,মোঃনাজিম উদ্দিন,মোঃইমরানসহ স্কুলের অন্য সকল শিক্ষকদের সহযোগিতায় অনুষ্ঠানটি শেষ করা হয়৷
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM