রাজবাড়ী উদীচীর ২৯ সদস্যের নতুন কমিটি
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে জেলা উদীচীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রফেসর শংকর চন্দ্র সিনহাকে সভাপতি ও এজাজ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটির সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আজিজুল হাসান খোকা, কাজী শামসুল ইসলাম, সবিতা চন্দ গুহ, ফকির শাহাদত হোসেন, এ্যাড বাবন চক্রবর্তী, ইকবাল হোসেন, সহকারী সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু ও গৌতম কুমার বসু, কোষাধ্যক্ষ রাধেশ্যাম চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য মো. আব্দুল জব্বার, ধীরেন্দ্রনাথ দাস, সুমা কর্মকার, উত্তম দাস, কনা রাণী দাস ও আব্দুল হালিম বাবু। কার্যনির্বাহী সদস্য ডা. সুনীল কুমার বিশ্বাস, আ. রহমান খান, আওয়াল মোল্লা, শর্মী সরকার, মলীনা পারভীন, আফরোজা নাহার ডলি, তুহিন চৌধুরী, গৌতম সরকার, ফয়সাল শেখ ও ফিরোজা খাতুন। দুইজনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল মোতালেব। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শররের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা উদীচীর কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় কমিটির সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য ধীরেন্দ্র নাথ দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহম্মেদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, কবি নেহাল আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী। সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM