জানুয়ারী ১৯, ২০২৫, ১:১৫ এ.এম
ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুদের দক্ষতা বৃদ্ধিতে উঠান বৈঠক।। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুদের দক্ষতা বৃদ্ধিতে উঠান বৈঠক
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক শিশুদের দক্ষতা বৃদ্ধির উপর ব্যতিক্রমধর্মী এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশুরামপুর গ্রামে উপজেলা শিশু ফোরামের সভাপতি শুভ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এই কর্মশালা করা হয়। এতে অংশগ্রহণ করে আলমপুর ইউনিয়ন শিশু ফোরামের সদস্যরা।
দেশ ও জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিশুদের ভূমিকা এবং সাংবাদিকতা বিষয়ক আলোচনাসহ শিশু সুরক্ষার মাধ্যমে উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত একটি উপজেলা ঘোষনা করার শপথগ্রহণ করে শিশুরা।
এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা সহায়তাকারী সিরাজাম মনিরা, শাহীন আলম, সুখী পাহানসহ আলমপুর ইউনিয়ন শিশু ফোরামের সদস্যরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM