1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রুয়েটের ভিসির কোয়ালিটি এসুরেন্স সেল গঠনের নির্দেশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

 

রুয়েটের ভিসির কোয়ালিটি এসুরেন্স সেল গঠনের নির্দেশ

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট ) এর উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে এবং একাডেমিক সকল বিষয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার লক্ষে কোয়ালিটি এসুরেন্স সেল ( কিউ এসি ) গঠনের নির্দেশ দিয়েছেন ।

আজ সকালে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের ( আই কিউ এসি ) এর সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন । সভায় BAETE / BAC থেকে রুয়েটের এক্রিডিতেশন প্রাপ্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয় । এ ছাড়া তিনি আই কিউ এসি এর মিশন ও ভিশন প্রস্তুত করারও নির্দেশনা দেন ।

উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজনের জন্য আই কিউ এসি কে নির্দেশনা প্রদান করেন । রুয়েটের আই কিউ এসি এর পরিচালক অধ্যাপক ড, মোঃ ইমদাদুল হকের সভাপতিত্তে অনুষ্ঠিত এই সমন্নয় সভায় রুয়েটে কর্মরত শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদান ও গবেষণার মানোন্নয়নের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয় ।

এই সমন্নয় সভায় রুয়েটের বিভিন্ন ইনিস্টিটিউটের পরিচালক, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD