জানুয়ারী ১৭, ২০২৫, ১১:৫১ পি.এম
শীতের নিমন্ত্রণ – আব্দুস সাত্তার সুমন

শীতের নিমন্ত্রণ
আব্দুস সাত্তার সুমন
শশুর বাড়ি মধুর হাড়ি
করবে নাকি নিমন্ত্রণ,
শীতের পিঠার আয়োজনে
জামাইদেরকে আমন্ত্রণ।
চিতই পিঠা, হাঁসের মাংস
ভাপা পিঠা, সেমাই,
গরুর মাংস, মুরগির ঝোলে
পছন্দ করে জামাই।
নাতি, পুতি, আসবে মেয়ে
থাকবে দু'দিন তবে!
মধ্যরাতে গরম গরম
বারবিকিউ হবে।
মিলন মেলার মহা উৎসব
শ্বশুর বাড়ি এসে,
শীতের দিনে মহাভোজন
উনন পাড়ে বসে।
শালা, শালি কত মানুষ
খাওয়া-দাওয়ার ধুম,
গিন্নি আমায় ডাক দিয়ে
ভেঙে গেল ঘুম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM