রাজশাহীতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
রাজশাহী ব্যুরো ঃ জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো।
শুক্রবার ১৭ জানুয়ারী বিকেলে রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম সাইডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মদিনা এ্যান্টার প্রাইজ ও মাদারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরপা জেতে।
টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম ও আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। এতে ৮ টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন, যুব নেতা ইমরান, যুবনেতা কাফি প্রমুখ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে এ্যাকতাবদ্ধ থাকতে হবে।
পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM