“রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের হাতে তুলে দেয়া হলো কম্বল”
প্রেস বিজ্ঞপ্তি ঃ ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ রাত ০৯.০০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী'র পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব জনাব মো. হাসান আলী, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের মহাসচিব জনাব মোহা. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী ও ক্রীড়া সম্পাদক মো. আজমুল হোসেন সুমন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM