জানুয়ারী ১৭, ২০২৫, ২:২২ এ.এম
সেনাবাহিনীর অভিযানে রায়পুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।। দৈনিক নয়া কণ্ঠ

সেনাবাহিনীর অভিযানে রায়পুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আয়েশা আক্তার (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুর রহমান হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আয়েশা একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মমিনের স্ত্রী। অভিযানের সময় মমিন পালিয়ে গেলেও পালাতে পারেনি তাহার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আয়েশার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির বিশেষভাবে লুকিয়ে রাখা স্থানে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM