জানুয়ারী ১৭, ২০২৫, ২:১৫ এ.এম
গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর মৃত্যু।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে পপি আক্তার (৩০) নামে একজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু ইরাক প্রবাসী জটু মিস্ত্রি পাড়ার আলামিন মন্ডলের স্ত্রী। দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে আলামিন আজই বাড়ী ফিরেছে। তাদের ঘরে আদিব মন্ডল (১৩) নামে একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রীর পাড়ায় নিজের বসত বাড়ির পাকা টিনশেড ঘরের দক্ষিণ পাশের রুমের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পপি।
স্থানীয়রা আরও জানান, মৃত ব্যক্তির স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত মৃতদেহকে নিচে নামায়।
স্থানীয় লোক মারফত খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM