নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড : সরঞ্জামাদি ধ্বংস
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭জনকে পৃথক মেয়াদে কারাদন্ড এবং ১২টি মিনি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা এই অভিযানে অংশ নেয়।
অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬),নজরুল ইসলাম (৩৮), শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM