শেরপুরের প্রবীন হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় শেরপুর পৌরশহরের খোয়ারপাড়ে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ইকবাল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ।
সংগঠনের সদস্য আনসার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের বিএসসি।
জেলা প্রশাসনের বরাদ্দকৃত দুইশতাধিক কম্বল সংগঠনের সদস্যের মাঝে বিতরণ করা হয়। শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে সংগঠনের কোষাধ্যক্ষ ইমাম উদ্দিন তালুকদার সহ সংগঠনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM