সাংবাদিক জামি রহমানের মৃত্যুতে দৈনিক নয়া কণ্ঠ , রাজশাহী পরিবারের শোক প্রকাশ।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর একসময়ের তুখোড় সাংবাদিক জামি রহমান রতন আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সাংবাদিক জামি রহমান রতনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় দৈনিক নয়া কণ্ঠ পরিবার ।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান লিটন , জেলা প্রতিনিধি মোঃ জিয়াউল হক জিয়া , পবা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রানা , গোদাগাড়ী প্রতিনিধি মোঃ মুরাদ হোসেন , তানোর প্রতিনিধি মোঃ আজিজুর রহমান, আক্কেলপুর প্রতিনিধি মোঃ শাহাবউদ্দিন ইসলাম , বিশেষ প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন প্রমুখ । শোকবার্তায় নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক জামি রহমান রতন বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আসর রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে অনুষ্ঠান শেষে টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM