নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষ্মীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। আজ বুধবার সকাল ১১টায় তাকে বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার সকাল ১১টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই তুহিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM