সঠিক ভোটার তথ্য সংগ্রহ গণতন্ত্রের সহায়ক
;বললেন নওগাঁ জেলা প্রশাসক
ইসমাইল হোসেন পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নির্ভুল ভোটার তালিকা গণতন্ত্রেও সহায়ক। মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা প্রাথমিক শিক্ষা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োগকৃত তথ্যসংগ্রকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষকণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি বলেন, গণতন্ত্রের প্রথম ধাপই সঠিক ভোটাধীকার প্রয়োগ। গনতন্ত্র পুন:রুদ্ধারে সঠিক ভোটার তালিকা ও ভোটাধীকার প্রয়োগ অপরিহার্য। ভোটারদের সঠিক তথ্য সংগ্রহ করতে আপনারা সচেতন থেকে কাজ করবেন। ভোটারদের নির্ভুল তথ্য দেশের জন্য তাদের অংশীদারত্ব। এবিষয়ে সকলকে সচেতন হতে হবে।
পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি ৪৬জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন । তিনি মেলায় অংশ গ্রহণকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান অর্জনে আরো পরিশ্রমী হতে অধ্যাবসায় করতে হবে বলে উপদেশ দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM