জানুয়ারী ১৪, ২০২৫, ৭:১১ পি.এম
মাদারগঞ্জে বিএনপি নেতাকে জড়িয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন।। দৈনিক নয়া কণ্ঠ

মাদারগঞ্জে বিএনপি নেতাকে জড়িয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
জামালপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে জড়িয়ে যড়যন্ত্রমূলক ও চক্রান্ত চালানোর অপচেষ্টায় প্রতিবাদ সংবাদ সম্মেলন হয়েছে।গতকাল রোববার বিকেলে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার সহোদর বড়ভাই মো.আলমগীর চৌধিরী।তিনি লিখিত বক্তব্যে বলেন,১১ জানুয়ারী আদারভিটা ইউনিয়ন বিএনপি'র সভা অনুষ্ঠিতের লক্ষে গরু মাংসে খিচুরী খাওয়ার আয়োজনের কথাছিল,সেই অনুযায়ী আদরভিটা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী গরু মাংস সংগ্রহে এলাকার কসাই বজলু মিয়াকে দায়িত্ব দেয়া হয়।পরে কসাই বজলু মিয়া একটি চোরাই গরু জবাই করে তার অনুষ্ঠানে বিতর্কের সৃষ্টি করে।এ ঘটনা নিয়ে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরীর প্রতিপক্ষরা হট্টগোলের সৃস্টি করে তার রাজনীতিক ভাবমুর্তি নষ্ট করছে।এতেও তারা ক্ষান্ত না হয়ে মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বিরুদ্ধে গরু চোরের একটি সাজানো মামলা দায়ের করে তাদের রাজনীতিকসহ সামাজিক ভাবমুর্তি নষ্ট করছে।তিনি এই সাজানো মিথ্যা মামলা থেকে পরিত্রান চান।প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মাসুদুর রহমান চৌধুরী,আব্দুল হাকিম,বারেক মুন্সি,গেদা মন্ডল,শাকিল আহমেদ,খোশ মাহমুদ প্রামানিক ও জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM