জানুয়ারী ১৪, ২০২৫, ৬:০৯ পি.এম
আওয়ামী লীগের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রায়পুর উপজেলায়।। দৈনিক নয়া কণ্ঠ

আওয়ামী লীগের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রায়পুর উপজেলায়।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
রায়পুরে (লক্ষ্মীপুর) স্থানীয় বিএনপি নেতা নাজমুল ইসলাম নাজু আওয়ামী লীগের প্রায় দুই ডজন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। লক্ষ্মীপুর জেলা দায়রা ও জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত রায়পুর বরাবর এ মামলা দায়ের করেন তিনি।
মামলায় রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি জামশেদ কবিরকে প্রথম আসামি করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান এবং সাধারণ সম্পাদক বাবুল পাঠানকে।
শীর্ষস্থানীয় এই নেতাদের পাশাপাশি আরও ১৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের যুক্ত করে মোট আসামির সংখ্যা ১১২ জন ছাড়িয়েছে।
বিএনপি নেতা নাজমুল ইসলাম নাজু মামলায় উল্লেখ করেন যে, স্বৈরাচারী সরকারের আমলে উল্লখিত আসামিদের সহযোগিতায় প্রথম আসামি জামশেদ কবির
আমার উপর অমানবিক নির্যাতন চালান,আমারদোকান লুটপাট করে পুড়িয়েদেন,আমাকে অপহরণ করে শারীরিক নির্যাতন এবং চাঁদা দাবির মতো ঘটনাও ঘটে।
এ সময় প্রাণনাশের হুমকি পেয়ে আমি মামলা করতে সাহস পাইনি।
তিনি আরও উল্লেখ করেন, ২০১০ সালের ৯ এপ্রিল রায়পুর থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি যাহার নং ১২৮।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM