জানুয়ারী ১৪, ২০২৫, ২:৫৯ এ.এম
গোয়ালন্দ দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক নারী নিখোঁজ।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক নারী নিখোঁজ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতিদয়া ঘাটগামী ‘বাইগার’ নামক কেটাইপ (মাঝারী) ফেরি থেকে অজ্ঞাত এক নারী যাত্রী পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারী যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, সোমবার সকাল সোয়া দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পড়া এক নারী আকষ্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেয়। তার পড়নে বোরকা পড়া ও মাথায় সাদা রঙের স্কাপ পরিহিত ছিল। তার আনুমানক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষনিকভাবে তার নিজের লালন পরিবহনে খোঁজ নিয়ে দেখেন ওই পরিবহনের যাত্রী না। অন্য কোন পরিবহনের যাত্রী বা কিভাবে ফেরিতে উঠেছে তা তিনি বলতে পারেন না। ফেরিটি পৌনে এগারটার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন সন্ধান পায়নি।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ জানায়, এ ধরনের খবর শুনে আমাদের নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজ খবর নিচ্ছে। এখন পর্যম্ত নিখোঁজ নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM