রাজশাহী মোহনপুরে তারুণ্যের উৎসবে পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসব।
আজিজুর রহমান, তানোর প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর মোহনপুরে তারুণ্যের উৎসবে পণ্য প্রদর্শনী, পিঠা উৎসব ও বালিকাদের দড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা চত্বরে এ উৎসব পালন করা হয়।
এ উৎসবে হাতের কাজের পণ্য, কৃষি ফসল ও বাহারি ধরনের পিঠা বিক্রয়ের সহোযোগিতা করেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, কৃষি অফিসার কামরুল হাসান, প্রকৌশলী নুরনাহার, প্রকৌশলী গোলাম ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুর নবীসহ উপজেলার কর্মকর্তারা।
এ উৎসবে মহিলাদের সনদ, নগদ অর্থ প্রদান ও পুরস্কার বিতরণ করেন তারা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM