জানুয়ারী ১২, ২০২৫, ১০:২৩ পি.এম
গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল বিজয়ী।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল বিজয়ী
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ইউনিয়ন পর্যায়ে " জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ " -প্রতিপাদ্য বিষয়ের উপর মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি (রবিবার) বেলা ১১ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে দৌলতদিয়া মডেল হাইস্কুল এবং বিপক্ষে দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয় অংশ নিয়ে বিতর্ক করে।
প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল দল চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলে শিক্ষার্থী রিনা আক্তার।
বিজয়ী দল পরবর্তীতে উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন সারা দেশে তারুণ্য উৎসবের অংশ হিসেবে এ বিতর্কের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
বিতর্কের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুল ও পাশ্ববর্তী বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM