কয়রার বহুল আলোচিত ১৮ মামলার আসামী আসাদুল গ্রেফতার
খুলনা,প্রতিনিধিঃ
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামী আসাদুল গাজী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত আসাদুল গাজী উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাড়াও আদালতে এফসিআর (বন আইনে)১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ৫ টা মামলা আদালতে বিচারাধীন আছে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মুল হোতা বহু মামলার আসামী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশে ১১ জানুয়ারী রাত আনুমানিক ১০ টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ ওসমান গনি,এএসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম,এএসআই নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল মোঃ ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দবনের হরিণ নিধন চক্রের হোতা আসাদুল গাজীকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM