1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য যেখানেই অসহায় মানুষ, সেখানেই মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন হারুন অর রশিদ প্লাবন

আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের ২৬তম স্টিয়ারিং কমিটি সভা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের ২৬তম স্টিয়ারিং কমিটি সভা অনুষ্ঠিত।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মহানগরীতে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি।

সভায় পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য হলো সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা আমাদের দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টার ৯৩ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর তিনি জোর দেন এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত এনজিও প্রতিনিধিরা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন। তারা জানান, সামাজিক সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনর্বাসন প্রক্রিয়ায় আরএমপি’র এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় বক্তারা ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম গতিশীল করতে মূল্যবান পরামর্শ প্রদান করেন।পাশাপাশি, সহিংসতার শিকারদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরএমপি’র কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন,  বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আরএমপি’র ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেক্সের ইনচার্জগণ এবং ৮ টি এনজিও-এর প্রতিনিধিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD