জানুয়ারী ১২, ২০২৫, ২:৩৭ এ.এম
দূর্গম চর কুশাহাটাবাসীর মাঝে ইউএনও’র কম্বল বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

দূর্গম চর কুশাহাটাবাসীর মাঝে ইউএনও'র কম্বল বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় দরিদ্র ও অসহায় ১৭০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান নিজে উপস্থিত থেকে দূর্গম চরাঞ্চল কুশাহাটাবাসীর মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। তারই ধারাবাহিকতায় শনিবার প্রত্যন্ত কুশাহাটা চরাঞ্চল এলাকার মানুষের পাশে কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM