রাবিতে মাদারীপুর জেলা সমিতির সভাপতি বশির, সম্পাদক রাকিব
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদারীপুর জেলা সমিতির ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিভাগের প্রভাষক মো. বশির উল্লাহ আশরাফিকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে সমিতির নবীন বরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে এ কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা শেখ নূর উদ্দিন আবির ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারিজ আহমেদ।
এছাড়াও কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হারিজ আহমেদ, মো. আলাউদ্দিন, গোলাম রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তানভির, মাহফুজুর রহমান ইমন, মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রবীণ বাড়ই, প্রচার সম্পাদক খাদিজা নূর নির্বাচিত হয়েছেন।
সমিতির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ড. এম হাবিবুর রহমান, ড. বেলায়েত হোসেন হাওলাদার, ড. আব্দুর মতিন তালুকদার, রাসেদ হাসান, শাহাদাৎ হোসেন মুন্না, মারুফ বিল্লাহ, কামরুল হাসান, ইমরান মাহমুদ, আরাফাত রোহান, শেখ নূর উদ্দিন, আশিক রহমান।
নতুন কমিটি সংগঠনের লক্ষ্য পূরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
প্রসঙ্গত, উপদেষ্টা ড. এম হাবিবুর রহমানের হাত ধরে ১৯৯০ সালে প্রতিষ্ঠা লাভ করে মাদারীপুর জেলা সমিতি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM