লামায় রিক্সা চালক সমিতির আব্দুল সামাদ নামেএক অসুস্থ সদস্যকে আর্থিক অনুদান দিলেন উপদেষ্টা আইয়ুব আলী কোম্পানি,
শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি.
আবদুল সামাদ শারীরিকভাবে অসুস্থ, বাড়ি লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল গ্রামে। গত তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। এ খবর পেয়ে খোঁজ খবর নেন লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড’র উপদেষ্টা মো. আইয়ুব আলী কোম্পানি দানবীর সমাজ সেবক‘ সমাজের অবহেলিত মানুষকে সেবা করায় তার ধর্ম ,তিনি অসুস্থ আবদুল সামাদকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় অসুস্থ আবদুল সামাদের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেন মো. আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হোসেন, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও মো. জাহেদ হাসান, লামা সাংবাদিক ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন ,সমিতির আহবায়ক মো. জালাল, যুগ্ন-আহবায়ক মো. বাদশা ও রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান প্রদানের সময় মো. আইয়ুব আলী বলেন, আবদুল সামাদ রিক্সা চালক সমবায় সমিতির এক সদস্য। দূর্ঘটনায় তার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। তবুও দুঃসময়ে এ অর্থ সহযোগিতা প্রদানের উদ্যোগ। ভবিষ্যতেও সমিতির কোন সদস্য অসুস্থ কিংবা বিপদে পড়লে সহযোগিতা করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM