সেপ্টেম্বর ১, ২০২৩, ৭:৫৫ পি.এম
এমপি আঃ কুদ্দুসের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের শোক। নয়া কণ্ঠ
এমপি আঃ কুদ্দুসের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের শোক
মোস্তাফিজুর রহমান ঃরাজশাহী ব্যুরো চীফ।
নাটোর – ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য এবং ছয়বারের নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহে ------------- রাজিউন ) ।
বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আবদুল কুদ্দুস এর বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মৃত্যুকালে স্ত্রী, একছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস এর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM