1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে। কিন্তু শুরু থেকেই ক্লাসরুম সংকট, শিক্ষক স্বল্পতা, সেশনজট এবং ফলাফল প্রকাশে ধীরগতির মতো সমস্যায় জর্জরিত বিভাগের শিক্ষার্থীরা। এসব সমস্যা নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী।

সকাল থেকেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে “অন্য বিভাগ স্বর্গ, সমাজকল্যাণ কেন মর্গে?”, “আমাদের দাবি মানতে হবে”, “সেশনজটের অবসান চাই”—এমন নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগের সাতটি ব্যাচের ক্লাস ও পরীক্ষা চলমান থাকলেও তাদের জন্য রয়েছে মাত্র একটি ক্লাসরুম। বিভাগে মাত্র তিনজন শিক্ষক থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে দীর্ঘ সেশনজটের কবলে পড়ছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা দুপুরে আন্দোলন স্থগিত করেন।

এ বিষয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা তাদের দাবি মেনে নিয়েছি এবং দ্রুত সমস্যা সমাধানে কাজ শুরু করব।”

আন্দোলন শেষে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে তাদের শিক্ষাজীবন স্বাভাবিক ধারায় ফিরে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD