জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৯ পি.এম
ধামইরহাটে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করায় অর্থদণ্ড।। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করায় অর্থদণ্ড।
ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ
নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ করে এক লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের আবাদপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম, তিন ফসলি জমির টপ সয়েল (উপরিভাগ) ভেকু মেশিন দিয়ে অনুমোদনহীনভাবে মাটি কেটে পুকুর খননের কাজ করছিলেন।
এসময় গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM