জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৭ পি.এম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক।। দৈনিক নয়া কণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী ও মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ২ ঘন্টা ৪০ মিনিট ফেরি বন্ধ থাকার পর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার ভোর ৭ টায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ড ও শীতে দুর্ভোগ পোহাতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ১০ টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM