সেপ্টেম্বর ১, ২০২৩, ৭:৪৬ পি.এম
রাজশাহীর বাঘায় ১ লক্ষ একত্রিশ হাজার পিচ নকল রাজস্ব স্ট্যাম্প সহ একজন গ্রেফতার। নয়া কণ্ঠ
রাজশাহীর বাঘায় ১ লক্ষ একত্রিশ হাজার পিচ নকল রাজস্ব স্ট্যাম্প সহ একজন গ্রেফতার
মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।
রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে নকল রাজস্ব স্ট্যাম্পসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন টিম। এসময় এক লক্ষ একত্রিশ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়। ০১ সেপ্টেম্বর শুক্রবার রাত্রী ১২ টা ৩০ মিনিটের সময় বাঘা থানাধীন বলিহার বেতীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো রাজশাহী বাঘা উপজেলার বলিহার বেতীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহিদুল জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় এ নকল রাজস্ব স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় কর আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায় ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM