নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শীতার্ত গরীব, দুঃখী, অসহায়, খেটে খাওয়া মেহনতী নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সাতপাই লেভেল ক্রসিং বাজার সংলগ্ন বাউলদলের দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা শাখা এই কম্বল বিতরণের আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নেত্রকোণা জেলা শাখার আহবায়ক বাবু রিপন দত্তের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ইয়াসিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু শ্যামল ভৌমিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাবিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম খোকনসহ অন্যান্যরা। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কালে বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত করার লক্ষে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM