তিলকপুর প্রি-ক্যাডেট স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো ঃ তিলকপুর প্রি-ক্যাডেট স্কুলে লাল গালিচায় হেঁটে পুষ্প বৃষ্টির মাধ্যমে বরণ করে নেওয়া হলো-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও ৪ নং তিলকপুর ইউনিয়নের প্রশাসক মোছাঃ মুনিরা সুলতানা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব ইমরান হোসেন, প্রতিষ্ঠাতা জনাব ফজলুর রহমান,পরিচালক ইন্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন । এ ছাড়া স্কুলের শিক্ষক শিক্ষার্থী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , রাজনৈতিক নেতৃবৃন্দ , ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে শিশুদের নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,"শিশুরা ভলো থাকলেই ভলো থাকবে বাংলাদেশ"। তাদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। পরিশেষে মিষ্টি ও ফুল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM