জানুয়ারী ১০, ২০২৫, ১২:৩২ এ.এম
গোয়ালন্দে ৬০ বোতল ফেনসিডিলসহ মহিলা মাদক কারবারি আটক।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে ৬০ বোতল ফেনসিডিলসহ মহিলা মাদক কারবারি আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ফেনসিডিলসহ এক নারী মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্ট ঢাকাগামী নারী বাস যাত্রী
মোসাঃ রোজিনা আক্তার মেনু (৩০)কে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত রোজিনা আক্তার কুষ্টিয়া জেলার খোকসা থানার সাত পাখিয়া আবাসন প্রকপ্ল এলাকার মোঃ নাদের মল্লিক এর মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে রোজিনা আক্তার নামে এক নারীকে জিজ্ঞেসাবাদের সময় তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM