জানুয়ারী ১০, ২০২৫, ১২:২৮ এ.এম
গোয়ালন্দে যৌনপল্লীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে যৌনপল্লীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া নারী ও শিশু বিকাশ কেন্দ্রের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ সংস্থার কার্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারি অধ্যাপক (অব:) আমিরুল ইসলাম লিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন কেকেএস টিপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) শেখ রাজীব, দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভি জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য শফিকুল ইসলাম শামীম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন লেবানন প্রবাসী মো. মাইনদ্দিন মোল্লা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM